চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১১ জন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নম্বর ০৩/২০২৬, তারিখ ১ নভেম্বর ২০২৬। আগ্রহী বাংলাদেশি নাগরিকরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদনের আগে আপনার বয়স যাচাই করতে বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন এবং পছন্দের বিজ্ঞপ্তি সংরক্ষিত চাকরি তালিকায় সংরক্ষণ করুন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট cu.ac.bd-এও পাওয়া যাবে।
� এক নজরে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — পদের বিবরণ
জাতীয় বেতন স্কেল-২০২৬ এর ৯ম গ্রেডে নিম্নোক্ত পদে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
| শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) | প্রভাষক | ০২টি, স্থায়ী |
| বাংলাদেশ স্টাডিজ বিভাগ | প্রভাষক | ০২টি, স্থায়ী |
| জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ | প্রভাষক | ০২টি, স্থায়ী |
| ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ | প্রভাষক | ০২টি, স্থায়ী |
| যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ | প্রভাষক | ০৩টি, ছুটিজনিত অস্থায়ী |
প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ: পুরনো পদ্ধতিতে শিক্ষা জীবনের যেকোনো ৩টি স্তরে ১ম বিভাগ/শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে; যে স্তরে ১ম বিভাগ/শ্রেণি থাকবে না সে স্তরে ন্যূনতম ৫০% মার্কস থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উভয়টিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০; পুরনো গ্রেডিং পদ্ধতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রির উভয়টিতে আলাদাভাবে ন্যূনতম সিজিপিএ/জিপিএ ৩.৫০; বর্তমানে প্রচলিত অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে একটি ৩.৫০ ও অন্যটিতে ৩.৪০ থাকতে হবে।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ: পুরনো পদ্ধতিতে যেকোনো ৩টি স্তরে ১ম বিভাগ/শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি; যে স্তরে ১ম বিভাগ/শ্রেণি থাকবে না সে স্তরে ন্যূনতম ৫৫% মার্কস। গ্রেডিং পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০০; পুরনো গ্রেডিং পদ্ধতিতে একটি ৩.৭০ ও অন্যটিতে ৩.৬০; বর্তমানে প্রচলিত অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে উভয়টিতে ন্যূনতম ৩.৬০ থাকতে হবে।
ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ: পুরনো পদ্ধতিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পর্যায়ে ন্যূনতম ৫০% মার্কস; সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রির উভয়টিতে প্রথম শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উভয়টিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০; সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রিতে পুরনো ও নতুন উভয় পদ্ধতির ক্ষেত্রে একটিতে ন্যূনতম সিজিপিএ/জিপিএ ৩.৫০ ও অন্যটিতে ন্যূনতম ৩.২৫ থাকতে হবে। তবে এই বিষয়ে মূল ডিগ্রি (অনার্স ও মাস্টার্স) না থাকলেও স্পোর্টস সায়েন্স বিষয়ে উচ্চতর ডিগ্রি যেমন পিএইচডি/এমফিল/বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ২য় মাস্টার্স ডিগ্রি থাকলে তিনি আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ: পুরনো পদ্ধতিতে শিক্ষা জীবনের যেকোনো ৩টি স্তরে ১ম বিভাগ/শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি; যে স্তরে ১ম বিভাগ/শ্রেণি থাকবে না সে স্তরে ন্যূনতম ৫৫% মার্কস। গ্রেডিং পদ্ধতিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উভয়টির মোট জিপিএ ন্যূনতম ৮.০০, কিন্তু কোনো পর্যায়ে ৩.৫০ এর কম নয়; পুরনো গ্রেডিং পদ্ধতিতে একটি ৩.৬৫ ও অন্যটিতে ৩.৫০; বর্তমানে প্রচলিত অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে একটি ৩.৬০ ও অন্যটিতে ৩.৫০ থাকতে হবে।
সকল বিভাগ/ইনস্টিটিউটে প্রভাষক পদে সম্পূর্ণ নতুনভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর বেলায় অনার্স বা মাস্টার্স ডিগ্রির যেকোনো একটি পর্যায়ে সিজিপিএ/জিপিএ ০.১৫ এবং এমফিল/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ২য় মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীর বেলায় অনার্স বা মাস্টার্স ডিগ্রির যেকোনো একটি পর্যায়ে সিজিপিএ/জিপিএ ০.০৫ শিথিলযোগ্য। তবে ২য় মাস্টার্স ডিগ্রিকে কোনো অবস্থাতেই ১ম মাস্টার্স ডিগ্রি হিসেবে গণ্য করা যাবে না। পুরনো পদ্ধতিতে (বিভাগ/শ্রেণি ভিত্তিক ফলাফলে) উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।
আবেদন ফি ও আবেদন পদ্ধতি
অগ্রণী ব্যাংক পিএলসি/জনতা ব্যাংক পিএলসি এর যেকোনো শাখা হতে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অনুকূলে অগ্রণী ব্যাংক পিএলসি/জনতা ব্যাংক পিএলসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা-এর উপর প্রদেয় আবেদনপত্র ফি বাবদ ১,০০০ (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (ভ্যাট প্রযোজ্য) ও প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি দরখাস্তের মূলসেটের সাথে এবং মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্টসহ সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্বের সনদপত্রের সত্যায়িত কপি, নিয়োগের জন্য প্রয়োজনীয় বই এর ক্ষেত্রে abstract ও article এর ক্ষেত্রে পূর্ণ article এর ফটোকপিসহ (accepted প্রকাশনার ক্ষেত্রে acceptance letter ও পাণ্ডুলিপিসহ) প্রকাশনার তালিকা আবেদনপত্রের প্রত্যেক সেটের সাথে সংযোজন করতে হবে।
উক্ত পদসমূহের জন্য প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা, শর্তাবলী ও বিস্তারিত তথ্যাদিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে রেজিস্ট্রার অফিস হতে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://cu.ac.bd/noticeboard হতে Download করে এবং দরখাস্তের নির্ধারিত ফরম ও প্রকাশনার তালিকার প্রোফর্মা https://cu.ac.bd/forms.php হতে Download করে সংগ্রহ করা যাবে। প্রভাষক পদের জন্য নির্ধারিত ফরমে ০৬ (ছয়) সেট আবেদনপত্র আগামী ৩০/১১/২০২৬ খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৮টা ৩০ মিনিট হতে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত) রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। দাখিলকৃত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং অন্যান্য কাগজপত্র ফেরতযোগ্য নয়। চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল ইমেজ/PDF
নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির সকল পৃষ্ঠার ছবি দেওয়া হলো। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।



(সূত্র: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সার্কুলার নং ০৩/২০২৬, ১ নভেম্বর ২০২৬)
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩০টা–বিকেল ৩:৩০টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Chittagong University Teacher Job Circular 2026
নিচের বোতামে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড করুন।