৩০ পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Chittagong University Staff Job Circular 2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩০টি কর্মচারী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নম্বর ০৪/২০২৬, তারিখ ২৯ অক্টোবর ২০২৬। ১৭–২০তম গ্রেডের এই পদগুলোর বেশিরভাগের জন্য ৮ম শ্রেণি পাসই যথেষ্ট, আর ৩টি পদের জন্য এসএসসি পাস প্রয়োজন। আবেদনের আগে আপনার বয়স যাচাই করতে বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন এবং পছন্দের বিজ্ঞপ্তি সংরক্ষিত চাকরি তালিকায় সংরক্ষণ করুন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট cu.ac.bd-এও পাওয়া যাবে।

� এক নজরে

পদের ক্যাটাগরি
১৮
মোট শূন্যপদ
৩০
বয়সসীমা
সার্কুলারে উল্লেখ নেই
বেতন স্কেল
১৭–২০তম গ্রেড
শিক্ষাগত যোগ্যতা
৮ম শ্রেণি/এসএসসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — পদের বিবরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট/বিভাগ/হল/অফিস/দপ্তরে নিম্নোক্ত শূন্যপদসমূহ পূরণের নিমিত্ত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মোট ৩০টি পদ।

পরিবহন দপ্তরবাস কন্ডাক্টর — ১টি, স্থায়ী৮ম শ্রেণি পাস১৭তম গ্রেড
জীববিজ্ঞান অনুষদপাচক — ১টি, স্থায়ী৮ম শ্রেণি পাস১৯তম গ্রেড
পদার্থবিদ্যা বিভাগল্যাবরেটরি এটেনডেন্ট — ১টি, স্থায়ীএসএসসি (বিজ্ঞান)২০তম গ্রেড
ইংরেজি বিভাগঅর্ডারলি পিয়ন — ১টি, স্থায়ীএসএসসি২০তম গ্রেড
আইসিটি সেলএমএলএসএস — ১টি, স্থায়ীএসএসসি২০তম গ্রেড
নিরাপত্তা দপ্তরপ্রহরী — ৬টি, স্থায়ী৮ম শ্রেণি পাস২০তম গ্রেড
মাস্টারদা সূর্যসেন হলসহকারী বাবুর্চি — ১টি, স্থায়ী৮ম শ্রেণি পাস২০তম গ্রেড
চারুকলা ইনস্টিটিউটটেবিল বয় — ১টি, স্থায়ী৮ম শ্রেণি পাস২০তম গ্রেড
শামসুন নাহার হলভোজনালয় সহকারী — ১টি, স্থায়ী৮ম শ্রেণি পাস২০তম গ্রেড
গ্রিনহাউজ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগমাঠ কর্মী — ১টি, স্থায়ী; নিরাপত্তা কর্মী/প্রহরী — ১টি, স্থায়ী৮ম শ্রেণি পাস২০তম গ্রেড
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেসহেলপার — ১টি, স্থায়ী৮ম শ্রেণি পাস২০তম গ্রেড
রেজিস্ট্রার অফিস (এস্টেট শাখা, ঢাকা অতিথি ভবন)ক্যায়ারটেকার — ১টি, স্থায়ী৮ম শ্রেণি পাস২০তম গ্রেড
শাহ আমানত হলভোজনালয় সহকারী — ১টি, স্থায়ী৮ম শ্রেণি পাস২০তম গ্রেড
রেজিস্ট্রার অফিস (শিক্ষক সমিতি লাউঞ্জ)টেবিল বয় — ১টি, স্থায়ী৮ম শ্রেণি পাস২০তম গ্রেড
বিজ্ঞান অনুষদঝাড়ুদার — ১টি৮ম শ্রেণি পাস২০তম গ্রেড
প্রীতিলতা হলসহকারী বাবুর্চি — ১টি, স্থায়ী৮ম শ্রেণি পাস২০তম গ্রেড
বিজয় ২৪ হলপরিচ্ছন্নতা কর্মী — ৩টি, স্থায়ী; নিরাপত্তা প্রহরী — ৩টি, স্থায়ী৮ম শ্রেণি পাস২০তম গ্রেড
দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলঝাড়ুদার — ১টি; প্রহরী — ১টি, স্থায়ী৮ম শ্রেণি পাস২০তম গ্রেড

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নিয়োগের শর্তাদি পূরণ সাপেক্ষে সরকারি সিদ্ধান্ত অনুসারে কোটা নির্ধারিত থাকবে। প্রার্থীর অর্জিত/অধ্যয়নরত কোনো শিক্ষাগত যোগ্যতা/প্রশিক্ষণ ইত্যাদির তথ্য দরখাস্তে উল্লেখ না করলে/গোপন করে থাকলে তা এ বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তির পর সমগ্র চাকরি জীবনে কোনো পদোন্নতি/নিয়োগ/অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে গণনা করা হবে না।

আবেদন ফি ও আবেদন পদ্ধতি

অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা হতে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অনুকূলে অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম এর ঠিকানায় প্রদেয় দরখাস্তের ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন ও জাতীয়তা সনদের সত্যায়িত ছায়ালিপি অবশ্যই দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে; অন্যথায় দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর অথবা চবি ওয়েবসাইট (www.cu.ac.bd) হতে দরখাস্তের নির্ধারিত ফরমের ০১ (এক) কপি সংগ্রহপূর্বক আগামী ২৪-১১-২০২৬ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ৮:৩০ মিনিট হতে বেলা ৩:৩০ মিনিট) নিম্নস্বাক্ষরকারীর বরাবর ০৬ (ছয়) কপি দরখাস্ত পাঠাতে হবে। ০১ (এক) কপি দরখাস্ত গ্রহণযোগ্য নয়। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো ঝুঁকিপূর্ণ বিধায় সরাসরি বা ডাকযোগে দরখাস্ত পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হলো। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, তবে মাসিক মূল বেতন নির্ধারণের ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানের শেষ মূল বেতন সনদ (এলপিসি) গ্রহণ করা হবে না। কোন ইনস্টিটিউট/বিভাগ/হল/অফিস/দপ্তরের পদের জন্য আবেদন করছেন তা অবশ্যই দরখাস্তে সংশ্লিষ্ট কলামে উল্লেখ করতে হবে। প্রত্যেক ইনস্টিটিউট/বিভাগ/হল/অফিস/দপ্তরের ভিন্ন ভিন্ন পদের জন্য আলাদাভাবে পে-অর্ডারসহ দরখাস্ত করতে হবে। নির্ধারিত ফি ছাড়া পেশকৃত দরখাস্ত, নির্ধারিত শেষ তারিখের পরে প্রাপ্ত দরখাস্ত এবং উপরে বর্ণিত ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাংকের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট দিয়ে পেশকৃত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল ইমেজ/PDF

নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির সকল পৃষ্ঠার ছবি দেওয়া হলো। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

(সূত্র: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সার্কুলার নং ০৪/২০২৬, ২৯ অক্টোবর ২০২৬)

আবেদনের শেষ তারিখ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩০টা–বিকেল ৩:৩০টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Chittagong University Staff Job Circular 2026

নিচের বোতামে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড করুন।

2 thoughts on “৩০ পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Chittagong University Staff Job Circular 2026”

Leave a Comment

'